September 23, 2026, 9:01 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে ড্রোন হামলা চালাল ইসরাইল ; ১জন নিহত ; আহত ৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবাননের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবানের নাবাতিয়ে প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে। ওই পাশবিক হামলায় একজন নিহত ও অপর তিনজন গুরুতর আহত হয়েছেন।

লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, একটি ইসরাইলি ড্রোন প্রদেশের ইয়োহমোর আশ-শাফিক শহরের হাই আল-বাইদার সড়কে দু’জন যাত্রীবাহী একটি চলন্ত মোটরসাইকেলে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি মোটরসাইকেলটিতে আঘাত হানে।

এ সময় মোটরসাইকেলটির পাশ দিয়ে অতিক্রমকারী একটি মাইক্রোবাসে ওই ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ আঘাত হানে এবং এটিতে আগুন ধরে যায়। একই হামলায় পার্শ্ববর্তী একটি সুপারমার্কেটেও আগুন ধরে যায়।

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী পরে এক বিবৃতিতে দাবি করেছে, তারা ইয়োহমোর আশ-শাফিক এলাকায় তৎপর দু’জন হিজবুল্লাহ যোদ্ধার বিরুদ্ধে ওই আগ্রাসন চালিয়েছে।

দক্ষিণ লেবাননে প্রায় ১৪ মাস আগ্রাসন চালানোর পর হিজবুল্লাহর পাল্টা হামলায় পর্যুদস্ত হয়ে ২০২৪ সালের ২৭ নভেম্বর লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে সম্মত হয় তেল আবিব। ইহুদিবাদী সরকার লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি সই করে। কিন্তু চুক্তি লঙ্ঘন করে মাঝেমধ্যেই দক্ষিণ লেবাননে আগ্রাসন চালিয়ে আসছে মানবতার শত্রু  ইসরাইল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page