August 6, 2026, 6:44 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

ইউরোপে জেনারেটিভ এআই সহকারী চালু করছে মেটা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী পরিষেবা চালু করছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা।

বৃহস্পতিবার কোম্পানিটি জানিয়েছে, তারা এই সপ্তাহেই মধ্যে ইউরোপের ৪১ টি দেশে তাদের মেটা এআই সহকারী চালু করতে যাচ্ছে।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক বিবৃতিতে মেটা জানিয়েছে, ‘আমরা আমাদের এআই প্রযুক্তি ইউরোপের মানুষের হাতে তুলে দিতে যতটা সময় চেয়েছিলাম, তার চেয়ে বেশি সময় লেগেছে। কারণ, আমরা এর জটিল নিয়ন্ত্রক ব্যবস্থাটি নেভিগেট করে চলেছি। তবে আমরা আনন্দিত যে, অবশেষে আমরা এটি এখানে নিয়ে এসেছি। এই সপ্তাহ থেকেই ইউরোপীয় ৪১টি দেশে মেটা এআই সহকারী পরিষেবা শুরু হবে।

২০২৩ সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মেটা এআই সহকারী পরিষেবা চালু করা হয়। ২০২৪ সালের এপ্রিলে মেটার সব অ্যাপ্লিকেশনে এআই যুক্ত হয়।

যুক্তরাষ্ট্রে মেটা এআই পরিষেবায় ইমেজ জেনারেশনের (কৃত্রিম ছবি বানানো) সুবিধা থাকলেও ইউরোপে এটি শুধু টেক্সট (লেখা আকারে) সেবা দেবে। ব্যবহারকারীদের প্রশ্নের উত্তরে মেটা ওয়েব অনুসন্ধানও ব্যবহার করতে পারে।

কোম্পানিটি বলেছে, মেটার এআই বট কনভার্সেশনের মাধ্যমে আগ্রহের বিষয়ে গভীর তথ্য অনুসন্ধান, ভ্রমণ পরিকল্পনা অথবা কীভাবে সমস্যার সমাধান করা যায়, সেই সম্পর্কে সহযোগিতা করবে।

মেটা এখন ইউরোপীয় ৪১টি দেশ ও সেখানকার ছয়টি ভাষায় অপারেট করছে। গ্রুপটি এই বছর এআই মডেল তৈরি করতে ৬০-৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে, যার বেশিরভাগ অর্থ ডেটা সেন্টার, সার্ভার ও নেটওয়ার্ক অবকাঠামোতে ব্যয় হবে।

মেটার সিইও মার্ক জাকারবার্গ জানুয়ারিতে কোম্পানিটির ২০২৪ সালের আর্থিক বিবরণী ঘোষণার সময় বলেছেন, ‘এটি একটি বিশাল প্রচেষ্টা এবং আগামী বছরগুলোতে এটি আমাদের মূল পণ্য ও ব্যবসাকে এগিয়ে নেবে। এটি ঐতিহাসিক উদ্ভাবন উন্মোচন করবে এবং আমেরিকার প্রযুক্তিগত নেতৃত্বকে প্রসারিত করবে।’
বর্তমানে মেটা এআই সহকারীর প্রায় ৭০০ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে বলে দাবি করছে মেটা। এখনো এক বিলিয়ন না হওয়ায় কিছুটা লাজুক জাকারবার্গ। তিনি বলেছেন, একটি ‘টেকসই দীর্ঘমেয়াদী সুবিধা’ সুরক্ষিত করার জন্য এটি প্রয়োজন ছিল।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page