September 29, 2026, 4:34 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ; ছড়িয়ে পড়েছে ছাইয়ের কুণ্ডলি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্দোনেশিয়ার লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ৮ কিলোমিটারের (৫ মাইল) বেশি উচ্চতায় ছাইয়ের কুণ্ডলি ছড়িয়ে পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ জন্য সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) অস্ট্রেলিয়ার একটি বিমান সংস্থা বালিতে কিছু ফ্লাইট বাতিল করেছে।

ইন্দোনেশিয়ার জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে আগ্নেয়গিরিতে বড় আকারে অগ্ন্যুৎপাত হয়। গত ১৩ মার্চ থেকে সেখানে ছোট ছোট অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

দুর্যোগ প্রশমন সংস্থার একজন জানিয়েছেন, সরিয়ে নেওয়ার সময় একজন ব্যক্তি আহত হয়েছেন। তবে ঠিক কত সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আগ্নেয়গিরির ছাইয়ের কারণে শুক্রবার সকালে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার রিসোর্ট দ্বীপ বালির মধ্যে ফ্লাইট বাতিল করেছে কোয়ান্টাস এয়ারওয়েজ।

বালি বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার সকালে সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে ও কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত হয়েছে।

গত বছরের নভেম্বরে লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আশপাশের গ্রামগুলোতে উত্তপ্ত লাভার প্রবাহ ছড়িয়ে পড়লে কমপক্ষে নয়জন নিহত ও হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।

ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার-এ অবস্থিত ও উচ্চ ভূমিকম্পের সক্রিয়তা সম্পন্ন এলাকা।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page