April 27, 2026, 12:04 pm
শিরোনামঃ
নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ঈদ উপহার হিসেবে ১৪৪ নারীর মাঝে সেলাই মেশিন  বিতরণ করলেন জেলা বিএনপির সভাপতি

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে ১৪৪ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ  করেছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। সোমবার সকালে ঝিনাইদহ শহরের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সহ-সভাপতি এনামুল কবির মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি, যুগ্ম সম্পাদক এম শাহজাহান, যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু এবং সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ।

বিতরণ অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও সদর পৌরসভার ১৪৪ জন নারীর মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পুরো কার্যক্রমটি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।

অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, “নারীদের স্বাবলম্বী করে তোলাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একটি সেলাই মেশিন একটি পরিবারের জীবনে পরিবর্তন আনতে পারে। আমি বিশ্বাস করি, এই উপহারের মাধ্যমে ১৪৪টি পরিবারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং পরিবারগুলোর স্বচ্ছলতা আসবে।”

তিনি আরও বলেন, “সমাজের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসা। এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের পথে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

আজকের বাংলা তারিখ



Our Like Page