September 27, 2026, 3:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বেতন-বোনাস পাননি গাজীপুরের ৫ কারখানার শ্রমিকরা ; ঈদ আনন্দ ম্লান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুরে পাঁচটি পোশাক কারখানায় এখনো বেতন-বোনাস হয়নি। এতে ঈদের আনন্দ ম্লান হয়েছে ওই কারখানাগুলোর শ্রমিক ও তাদের পরিবারের।

গাজীপুর শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, কাশিমপুরের জারা কম্পোজিট, মোগড়খাল এলাকার এনজেড অ্যাপারেলস, তিনসড়ক এলাকার স্টাইল ক্রাফট, শ্রীপুরের জৈনাবাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস ও কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকার হ্যাগ নিটওয়ার।

এই কারখানাগুলোর শ্রমিকরা শনিবার (২৯ মার্চ) দুপুর পর্যন্ত বেতন-বোনাস পাননি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, জারা নিট কম্পোজিট ও হ্যাগ নিটওয়ার কারখানার মালিক লাপাত্তা। এতে বেতন ও ঈদ বোনাস বঞ্চিত হয়েছেন জারার ৪০০ এবং হ্যাগ নিটওয়ারের ৩০০ শ্রমিক।

অপরদিকে এইচডিএফ অ্যাপারেলসের দুই হাজার ৩০০ শ্রমিক বেতন-বোনাস থেকে বঞ্চিত। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আশ্বাস দিয়েছেন ঈদের পর বেতন-বোনাস পরিশোধ করবেন। শ্রমিকরা বিষয়টি মেনে নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আর টিএনজেডের পাঁচটি কারখানার ৩৬০০ শ্রমিকের মধ্যে একটি কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করেছে কর্তৃপক্ষ। স্টাইল ক্রাফটের চাকরিচ্যুত ১৯০০ শ্রমিক বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন করছিলেন। শ্রম মন্ত্রণালয় অনেক চেষ্টা করেও তাদের সমস্যা সমাধান করতে না পেরে মালিক পক্ষের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। শ্রমিকরা এখন আর আন্দোলনে নেই। তারপরও ওই দুই কারখানার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এছাড়া ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস না পেয়ে শুক্রবার সড়ক অবরোধ করে টঙ্গীর পাগাড় এলাকার হংকং ফ্যাশনের পাচঁশতাধিক শ্রমিক। পরে আলোচনার ভিত্তিতে কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যার পর ৬৫ ভাগ বকেয়া বেতন পরিশোধ করে। বাকি বকেয়া বেতন ঈদের পর পরিশোধের আশ্বাস দেওয়া হয়। শ্রমিকরা বিষয়টি মেনে নিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page