September 27, 2026, 7:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার পক্ষে লড়াইয়ে উত্তর কোরিয়ার ৬শ সৈন্য নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মস্কোকে সাহায্য করার জন্য পিয়ংইয়ং সেনা মোতায়েনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার পর বুধবার সিউলের একজন আইনপ্রণেতা জানান, রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ৬০০ উত্তর কোরিয়ার সৈন্য নিহত ও আরো কয়েক হাজার আহত হয়েছেন।

দেশটির গোয়েন্দা সংস্থার ব্রিফিংয়ের পর সংসদের গোয়েন্দা কমিটির সদস্য লি সিওং-কুয়েন সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত, উত্তর কোরিয়ার সৈন্য হতাহতের সংখ্যা প্রায় ৪,৭০০। যাদের মধ্যে প্রায় ৬০০ জন নিহত হয়েছেন।

উত্তর কোরিয়া সোমবার প্রথমবারের মতো রাশিয়ায় সেনা মোতায়েনের কথা নিশ্চিত করে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, পিয়ংইয়ংয়ের সৈন্যরা রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুরস্কে ইউক্রেনীয় নিয়ন্ত্রণাধীন অঞ্চল পুনরুদ্ধারে মস্কোকে সহায়তা করেছে।

উভয় দেশের আনুষ্ঠানিক নীরবতার কয়েক মাস পর, মস্কো পৃথকভাবে উত্তর কোরিয়ার অংশগ্রহণ নিশ্চিত করেছে। যদিও সিউল ও ওয়াশিংটন সাহায্যের জন্য পিয়ংইয়ংকে এর আগেও সৈন্য ও অস্ত্র পাঠানোর অভিযোগ করেছে।

লি বলেন, এই বছর প্রায় ২,০০০ সৈন্যকে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ায় ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন তাদের পিয়ংইয়ং ও দেশের অন্যান্য স্থানে বিচ্ছিন্নভাবে রাখা হচ্ছে বলে জানা গেছে।

লি বলেন, উত্তর কোরিয়া, ‘রাশিয়ার কুর্স্ক পুনরুদ্ধারে সহায়তা করায় দু’টি পর্যায়ে ১৮ হাজার সৈন্য মোতায়েন করে।’ তিনি আরো বলেন, মার্চ মাস থেকে এই অঞ্চলে সংঘর্ষ হ্রাস পেয়েছে।

লি বলেন, ছয় মাস ধরে লড়াইয়ের পর, সিউলের জাতীয় গোয়েন্দা পরিষেবা অনুমান করেছে উত্তর কোরিয়ার বাহিনীর ‘যুদ্ধক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।’

দক্ষিণ কোরিয়া বারবার ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সহায়তা করার জন্য সেনা মোতায়েনের নিন্দা জানিয়েছে এবং ক্ষেপণাস্ত্রসহ কন্টেইনার-বোঝাই অস্ত্র পাঠানোর জন্য উত্তর কোরিয়ার সমালোচনা করেছে।

সিউল দাবি করেছে, এর বিনিময়ে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে উল্লেখযোগ্য প্রযুক্তিগত সহায়তা পেয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page