November 27, 2026, 7:45 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে দুই মসজিদসহ ২৪ স্থাপনায় হামলা চালিয়েছে ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন তার দেশের ছয়টি জায়গায় দুটি মসজিদসহ ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত।

তিনি জানান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে এইসব হামলা হয়েছে।

ভারত সরকার দাবি করেছে যে তারা নয়টি জায়গায় হামলা চালিয়েছে এবং কোনও ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মি. চৌধুরী দাবি করেছেন, তারা ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন গুলি করে নামিয়েছেন।

 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আহমদপুর শারকিয়া একটি ঐতিহাসিক শহর। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি এই শহরের শুভান মসজিদে চারটি হামলা হয়েছে। এই হামলায় একটি তিন বছরের শিশু কন্যা সহ পাঁচজন মারা গেছেন এবং ৩১ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন।

পাকিস্তানের পাঞ্জাবের শেখুপুরা জেলার মুরিদকে লাহোর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
জামাত-উদ-দাউদের ভ্রাতৃপ্রতিম সংগঠন দাওয়া ওয়া আল ইরশাদের কেন্দ্র এই শহরটি। সেনা মুখপাত্র বলছেন, মুরদিকের উম-আল-কারা মসজিদ এবং তার আশপাশের এলাকাকে লক্ষ্য করে ভারতীয় হামলা হয়েছে যাতে একজন নিহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন।

পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদের বিলাল মসজিদে হামলা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সেনা মুখপাত্র। ওই শহরে বিবিসির সংবাদদাতা তাবান্দা কোবাব জানাচ্ছেন যে অঞ্চলে হামলা হয়েছে, সেখান থেকে মানুষজন পালাচ্ছেন। রাস্তায় গাড়ির লম্বা লাইন পড়ে গেছে।

নিয়ন্ত্রণ রেখার খুব কাছে অবস্থিত কোটলিতে যে হামলা হয়েছে ততে একটি ১৬ বছর বয়সী শিশু কন্যা এবং একজন ১৮ বছর বয়সী কিশোর মারা গেছে। দুজন নারীও আহত হয়েছেন ওই হামলায়।

ভারত-শাসিত কাশ্মীরের জম্মু অঞ্চল থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত শিয়ালকোটে দুটি গোলা এসে পড়েছে বলে পাক সেনা মুখপাত্রের দাবি। তার কথায়, কোটলি লোহারাণে এসে পড়া ওই দুটি গোলার একটি বিস্ফোরিত হয়নি। এখানে কেউ হতাহত হননি।

পাঞ্জাব প্রদেশের শকরগড় একটি তহশিল শহর। ভারতীয় পাঞ্জাবের গুরুদাসপুর এবং জম্মুর খুব কাছেই অবস্থিত এই শহরটি। দুটি ভারতীয় গোলা এই শহরে ছোঁড়া হয়েছিল। একটি চিকিৎসা কেন্দ্রে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনা মুখপাত্র।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page