September 27, 2026, 8:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি-মার্কিন জিম্মি মুক্তি পেলেও যুদ্ধবিরতি নয় : নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় হামাসের হাতে ১৯ মাস বন্দি থাকার পর ইসরাইলি-মার্কিন জিম্মি এডান আলেকজান্ডার তার পরিবারের কাছে ফিরেছেন। তবে এডানকে মুক্তি দেয়া হলেও যুদ্ধবিরতি নয় বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

২০২৩ সালের ৭ অক্টোবর যখন হামাস এডানকে ধরে নিয়ে যায় তখন ২১ বছর বয়সী এডান গাজার সীমান্তে ইসরাইলি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

গতকাল সোমবার ইসরাইল গাজায় তাদের সামরিক অভিযান কয়েক ঘণ্টার জন্য স্থগিত রাখে যাতে এডান ইসরাইলে সহজে ফিরতে পারেন। এরপর আবার ইসরাইলের হামলা শুরু হয়।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি’কে জানিয়েছেন, ‘মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে একটি নতুন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই মুক্তি দেয়া হয়েছে।’

আলেকজান্ডারকে হামাসের হাতে বন্দি থাকা শেষ মার্কিন নাগরিক হিসেবে মনে করা হচ্ছে তিনি এখনও জীবিত।

ট্রাম্প আলেকজান্ডারের মুক্তির জন্য তার পরিবারকে ‘অভিনন্দন’ জানিয়েছেন।

টেলিভিশনের ছবিতে দেখা গেছে, এডান আলেকজান্ডার ইসরাইলি সামরিক ঘাঁটিতে তার বাবা-মা এবং ভাইবোনদের জড়িয়ে ধরে হাসছেন।

এক বিবৃতিতে, তার পরিবার মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে ইসরাইলি সরকার এবং আলোচকদের অবশিষ্ট ৫৮ জন জিম্মিকে মুক্ত করার জন্য কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, নেতানিয়াহু বলেছেন, গাজায় ইসরাইলের সামরিক চাপ এবং ট্রাম্পের রাজনৈতিক চাপের কারণে আলেকজান্ডারের মুক্তি সম্ভব হয়েছে।

নেতানিয়াহু বলেছেন কোনো যুদ্ধবিরতি হবে না এবং গাজায় সামরিক অভিযান তীব্রতর করার পরিকল্পনা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ‘ইসরাইল কোনো ধরনের যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page