September 27, 2026, 9:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় ৩০০ জনেরও বেশি জাতিসংঘ কর্মী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা বা ‘আনরোয়ার’ প্রধান ঘোষণা করেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় এই সংস্থার ৩০০ জনেরও বেশি কর্মী ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।

আনরোয়ার প্রধান ফিলিপ লাজ্জারিনি রোববার সোশ্যাল নেটওয়ার্ক এক্সে- লিখেছেন, ‘গাজা যুদ্ধের সময়, আমি নিয়মিত সবচেয়ে ভয়াবহ যেসব সংবাদ পেয়েছি তা হল আনরোয়ার কর্মীদের মৃত্যুর সংখ্যা।’ আজ, এই সংখ্যাটি ৩শ’ ছাড়িয়ে গেছে।

নিউইয়র্ক থেকে এএফপি এই খবর জানায়।

এএফপি জানিয়েছে, তিনি জোর দিয়ে বলেছেন, জাতিসংঘের কর্মীদের হত্যার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তিনি আরো বলেছেন, ‘দায়িত্বপালনকালে আমাদের কর্মীদের অনেক লোক নিহত হয়েছে।’

লাজ্জারিনি আরো বলেছেন, নিহতরা মূলত জাতিসংঘের স্বাস্থ্যকর্মী এবং গাইড ছিলেন।

আনরোয়ার প্রধান গাজার ওপর ইসরাইলি অবরোধের কথাও উল্লেখ করে জোর দিয়ে বলেছেন, পরিস্থিতি এখন দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে এবং গাজার মানুষ মারা যাচ্ছে।

উল্লেখ্য, ইসরাইল সরকার ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং এই পর্যন্ত যুদ্ধের ৫২,০১০ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত এবং ১,১৯৯,৯৯৮ জন আহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page