September 23, 2026, 11:18 am
শিরোনামঃ
গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল বাতিলের পর এবার বিদেশি শিক্ষার্থী ভর্তিতে বাগড়া দিলো ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (২২ মে) মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নতুন করে বিদেশি শিক্ষার্থী নিতে পারবে না হার্ভার্ড। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিদেশি শিক্ষার্থী বিনিময় প্রোগ্রাম বাতিল করতে বিশ্ববিদ্যালয়ে আদেশ দেওয়া হয়েছে। তারা নতুন বিদেশি শিক্ষার্থী তো নিতে পারবেই না, উলটো যেসব বিদেশি শিক্ষার্থী রয়েছেন তারা দ্রুত অন্য প্রতিষ্ঠানে বদলি না হলে তাদের বৈধতা বাতিল করা হবে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হিংসা এবং ইহুদিবিদ্বেষ উসকে দিচ্ছে এবং চীনা কম্যুনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক রাখছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমে।

এদিকে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে অবৈধ এবং রাজনৈতিক প্রতিশোধ উল্লেখ করে হার্ভার্ডের অভিযোগ, এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।

এই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের হার্ভার্ডবিরোধী অভিযানের বড় একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিদেশি শিক্ষার্থীদের বিষয়ে কিছু নির্দিষ্ট তথ্য দিতে অস্বীকৃতি জানানোর পরই এই ব্যবস্থা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়টির তথ্য বলছে, গত শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রায় সাত হাজার বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন। এটি গত শিক্ষাবর্ষে ভর্তি মোট শিক্ষার্থীর ২৭ দশমিক দুই শতাংশ।

সরকারের এই পদক্ষেপটি বেআইনি মন্তব্য করে বিশ্ববিদ্যালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপটি প্রতিশোধমূলক, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুতর ক্ষতির হুমকি। ১৪০টিরও বেশি দেশ থেকে আগত আন্তর্জাতিক ছাত্র এবং স্কলারদের আতিথেয়তা দিতে এবং এই জাতিকে সমৃদ্ধ করতে হার্ভার্ডের ক্ষমতা বজায় রাখার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া কেন্দ্রীয় সরকারের তহবিলে কাটছাঁট শুরু করেন ট্রাম্প। বিশ্ববিদ্যালয়টি বৈষম্যমূলক ‘গভীর সমস্যায়’ জর্জরিত উল্লেখ করে এরই মধ্যে তাদের প্রায় ৩০০ কোটি ডলারের তহবিল কমিয়েছে তার প্রশাসন। বিষয়টি আদালতে তুলেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page