September 28, 2026, 7:47 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের ৮৭,১৫৭ জন হজযাত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চলতি বছর ২৯ এপ্রিল থেকে এখন পর্যন্ত ২২৪টি ফ্লাইটে হজ ব্যবস্থাপনা দলের সদস্যসহ মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ অফিস।

আরবি চন্দ্র ক্যালেন্ডার অনুসারে, এ বছর ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

হজ অফিস বুলেটিনের তথ্য অনুযায়ী, গত রাত পর্যন্ত সৌদি আরবে মোট ১৭ জন হজযাত্রী বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত ১৭২ জন হজযাত্রী সৌদি আরবের সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৩৭ জন ভর্তি রয়েছেন।

এতে আরো জানানো হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক রোববার মক্কা হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসার অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসকদের যথাযথ সেবা নিশ্চিত করতে নির্দেশনা দেন।

হজ ব্যবস্থাপনায় অংশ হিসেবে হজযাত্রীদের জন্য স্বয়ংক্রিয় চিকিৎসা কার্ড ইস্যু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সচিব।

চলতি বছর মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজ পালন করছেন। তাদের মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নিয়েছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হজ অফিসের পরিচালক এম লোকমান হোসেন বাসস’কে জানান, এ বছর মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি।

তিনি আরো জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্স ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং রিয়াদভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন হজযাত্রী পরিবহন করেছে।

লোকমান হোসেন বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় ঢাকায় সৌদি দূতাবাস প্রত্যেক হজযাত্রীর পাসপোর্টের বিপরীতে ভিসা ইস্যু করেছে।

এর আগে মক্কায় হজ অফিসের পক্ষ থেকে হজযাত্রীদের মাঝে মিনা ও আরাফাতের মানচিত্র বিতরণ করা হয়। সেটি প্রস্তুত করেছে মক্কা আইটি হেল্পডেস্ক।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ৩৯৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়।

হজ শেষে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হবে আগামী ১০ জুন। চলবে ১০ জুলাই পর্যন্ত।

আজকের বাংলা তারিখ



Our Like Page