September 28, 2026, 5:50 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

জাপানে মার্কিন বিমানঘাঁটিতে বিস্ফোরণে ৪ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের ওকিনাওয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের কাদেনা বিমানঘাঁটির ভেতরে অবিস্ফোরিত বোমা রাখার স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

সোমবার টোকিও থেকে এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা আকিরা কামিইউনটেন জানান, কাদেনা ঘাঁটির ওই স্থাপনায় বোমা পুনঃনিরীক্ষণ জন্য মরিচা ধরা কিছু বস্তু পরিষ্কার করছিলেন জাপানের এসডিএফ সদস্যরা। সেসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং চার পুরুষ সদস্য আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।

জাপানের সংবাদ সংস্থা জিজি প্রেসসহ স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আহতদের কারো অবস্থাই তেমন গুরুতর নয়।

টোকিওর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রও কাদেনা ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন। কাদেনা ঘাঁটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়ার মূল দ্বীপে অবস্থিত।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা ঠেকাতে জাপান ওকিনাওয়াকে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করেছিল। ১৯৪৫ সালের ওকিনাওয়া যুদ্ধে দ্বীপটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি বেসামরিক লোক নিহত হন।

পরবর্তীতে ১৯৭২ সালে একটি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে শেষ হয় যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব। তবে চুক্তি অনুযায়ী সেখানে তাদের সামরিক ঘাঁটি রেখে দেয়।

বর্তমানে জাপানে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি রয়েছে, তার ৭০ শতাংশই ওকিনাওয়ায় অবস্থিত। জাপানে অবস্থানরত ৫০ হাজার মার্কিন সেনার অর্ধেকেরও বেশি মোতায়েন রয়েছে সেখানে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page