September 28, 2026, 3:36 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ভিয়েতনামে টাইফুন ও বন্যায় ৫ জনের প্রাণহানি ;  ২ জন নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভিয়েতনামের মধ্যাঞ্চলে আঘাত হানা টাইফুনে  বাতাস ও বৃষ্টিতে পাঁচজনের প্রাণহানি হয়েছে। এই দুর্যোগে আরও দু’জন নিখোঁজ রয়েছে সরকারি তথ্যে জানা গেছে, বন্যায় বিশাল কৃষিজমি প্লাবিত হয়েছে।

হ্যানয় থেকে এএফপি জানায়, টাইফুন উটিপ শনিবার চীনের দক্ষিণে স্থলভাগে এবং ভিয়েতনামের উপকূলে টনকিন উপসাগরে ঘণ্টায় ১২৮ কিলোমিটার বেগে আঘাত হানে। পরে এটি একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপান্তরিত হয়।

ভিয়েতনামের কৃষি মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় জানিয়েছে, কোয়াং ত্রি প্রদেশের মধ্যাঞ্চলে তিনজনের মৃত্যু হয়েছে এবং কোয়াং বিং প্রদেশে আরো দুজনের মৃত্যু ও দুইজন নিখোঁজ রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ৭০ হাজার হেক্টরের বেশি ফসলি জমি প্লাবিত হয়েছে।

চীনা কর্তৃপক্ষ শুক্রবার দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে ঝড়ের আঘাতের আগে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে, স্কুল ও রেল পরিষেবা বন্ধ করে দিয়েছে।

তবে, জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার শনিবার পূর্বাভাস দিয়েছে যে সপ্তাহান্তের শেষ নাগাদ ঝড়টি ‘দুর্বল হয়ে বিলীন হয়ে যাবে।’

জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ আরও তীব্র ও ঘন ঘন হয়ে উঠছে। কৃষি মন্ত্রণালয়ের মতে, দুর্যোগে গত বছর ভিয়েতনামে ৫১৪ জন প্রাণ হারিয়েছে, যা ২০২৩ সালের তুলনায় তিনগুণ বেশি।

সেপ্টেম্বরে, ভিয়েতনামের উত্তরাঞ্চল টাইফুন ইয়াগির আঘাতে বিধ্বস্ত হয়। এতে ৩৪৫ জন মারা যায় এবং আনুমানিক ৩.৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page