November 27, 2026, 1:28 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

সুয়েজ উপসাগরে বার্জ ডুবে ৪ জন নিহত ; আহত ২২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুয়েজ উপসাগরে একটি বার্জ ডুবে চারজন নিহত এবং ২২ জন আহত হয়েছে বলে জানা গেছে।  মিশরীয় সরকার বুধবার এ তথ্য জানিয়েছে।

কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাতে বার্জ অ্যাডাম মেরিন ১২ ডুবে যায়। তবে বার্জটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি।

মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, নিহত চারজনকে লোহিত সাগর উপকূলে অবস্থিত মিশরের হুরগাদা হাসপাতালে রাখা হয়েছে।

মন্ত্রণালয় আরো বলেছে, আহত চারজনকে বিমানে করে অন্য একটি  হাসপাতালে এবং ১৮ জনকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় ফেসবুকে জানিয়েছে, অফশোর শুখের তেল কোম্পানি (ওসোকো) থেকে একটি প্রতিবেদনে বলা হয়েছে, সুয়েজ উপসাগরের গেবেল এল-জাইট এলাকায় বার্জটি ডুবে যায়। ফলে, চারজন নিহত এবং ২২ জন আহত হয়েছে।

ইউরোপ ও এশিয়ার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খাল থেকে এই অঞ্চলটি প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দক্ষিণে অবস্থিত।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page