May 16, 2026, 11:27 pm
শিরোনামঃ
আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী দেশের স্বার্থ বিনষ্ট করে কাউকে চুক্তি করতে দেব না : স্থানীয় সরকার মন্ত্রী লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবো : পানিসম্পদ মন্ত্রী হজে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু চট্টগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা বগুড়ায় ধানক্ষেত থেকে রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার  বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর উপহার দিলো পাকিস্তান বিমানে ওঠার আগে চীনের দেওয়া সবকিছু ডাস্টবিনে ফেলল মার্কিন প্রতিনিধিরা আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হয়েছে : ট্রাম্প বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলো ভারত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি হামলায় গাজায় ১৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি হামলায় বুধবার গাজায় কমপক্ষে ১৪ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে ৬০ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের পর ২০ লাখেরও বেশি মানুষের আবাসস্থল গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি করেছে। ইসরাইলি সেনাবাহিনী চলতি সপ্তাহে তাদের হামলা জোরদার করেছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, বুধবার দক্ষিণ গাজায় উপকূলীয় আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

খান ইউনিস শহরের নিকটবর্তী নাসের হাসপাতালের এএফপি ছবিতে চিকিৎসকদের রক্তাক্ত শিশুদের চিকিৎসা দিতে দেখা গেছে।

২০২৩ সালের ডিসেম্বরে ইসরাইল কর্তৃক নিরাপদ অঞ্চল ঘোষণা করা সত্ত্বেও, আল-মাওয়াসি বারবার ইসরাইলি হামলার শিকার হয়েছে।

বাসাল বলেছেন, গাজা শহরের একটি বাড়িতে ভোরবেলা ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের চারজন ও কেন্দ্রীয় দেইর এল-বালাহ এলাকার একটি বাড়িতে ড্রোন হামলায় আরো পাঁচ জন নিহত হয়েছেন।

গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ এবং অনেক এলাকায় প্রবেশের অসুবিধার কারণে এএফপি উদ্ধারকারীদের দেওয়া মৃতের সংখ্যা ও বিবরণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page