October 10, 2026, 2:23 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের পাট ও পাটপণ্য আমদানিতে আগ্রহী ইন্দোনেশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ থেকে পাট ও পাটপণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু।

তিনি বলেন, পাট ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের পাশাপাশি বিনিয়োগের সম্ভাবনাও তারা খতিয়ে দেখছেন।

বুধবার রাজশাহীর পবা উপজেলার নওহাটায় অবস্থিত হাসেন জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন।

শতভাগ রপ্তানিমুখী এই পাটশিল্প পরিদর্শনের সময় ইন্দোনেশীয় দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তার সঙ্গে ছিল।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পাট ও পাটপণ্যের গুণগত মান ইন্দোনেশিয়ার তুলনায় অনেক ভালো। এজন্য তারা বাংলাদেশের পাটপণ্য আমদানিতে গভীর আগ্রহী।

তিনি বলেন, ‘আমরা খতিয়ে দেখছি, পাটপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণে কীভাবে একসঙ্গে কাজ করা যায়। শুধু পাট নয়, আমরা বাংলাদেশের কৃষি খাতেও সহযোগিতা বাড়াতে আগ্রহী, বিশেষ করে আম চাষে।’

তিনি আরও জানান, ‘এই অঞ্চলের আমের স্বাদ ও গন্ধ বিখ্যাত। তাই কোনো ব্যবসায়ী বা বাণিজ্যিক সংস্থা ইন্দোনেশিয়ায় আম রপ্তানি করতে চাইলে আমরা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।’

রাষ্ট্রদূত আরো বলেন, কৃষি খাতে কোনো যৌথ উদ্যোগ থাকলে ইন্দোনেশিয়া বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এ ক্ষেত্রে রাজশাহী অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হবে।

পরিদর্শনকালে দুই দেশের প্রতিনিধিরা পাট ও পাটপণ্য রপ্তানি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করেন। তারা ইন্দোনেশিয়ায় পাটপণ্য রপ্তানির সম্ভাবনার বিষয়ে আশাবাদও ব্যক্ত করেন।

পরে রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি পাটের বহুমুখী ব্যবহার এবং উপজাত পণ্যের উৎপাদন প্রক্রিয়াও পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাসেন আলী, চেয়ারম্যান তাহেরা হাসেন, পরিচালক তৌফিক হাসান ও নির্বাহী পরিচালক আহসান হাবিব।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page