May 4, 2026, 10:01 pm
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ইরানের তেল বাণিজ্য ও হিজবুল্লাহকে নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকি তেলের আড়ালে ইরানি তেল পাচারকারী একটি নেটওয়ার্ক এবং হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) মার্কিন ট্রেজারি বিভাগ এটি জানিয়েছে।

ট্রেজারি বিভাগ জানায়, ইরাকি-ব্রিটিশ নাগরিক সেলিম আহমেদ সাইদের পরিচালিত কোম্পানিগুলোর একটি নেটওয়ার্ক ২০২০ সাল থেকে ইরাকি তেলের আড়ালে বা মিশ্রিত করে কোটি কোটি ডলার মূল্যের ইরানি তেল বিক্রি করে আসছে।

একই সঙ্গে ইরানি তেলের গোপন সরবরাহে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ট্রেজারি বিভাগের দাবি, সাইদের কোম্পানি এবং জাহাজগুলো প্রথমে ইরানি তেলের সঙ্গে ইরাকি তেল মিশ্রিত করে, পরে নিষেধাজ্ঞা এড়াতে জাল নথি ব্যবহার করে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পশ্চিমা ক্রেতাদের কাছে সম্পূর্ণ ইরাকি তেল হিসেবে বিক্রি করা হয়।

মার্কিন ট্রেজারি আরও জানিয়েছে, সাইদ সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক কোম্পানি ভিএস ট্যাঙ্কার্স নিয়ন্ত্রণ করেন, যদিও তিনি কোম্পানিটির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক এড়িয়ে চলেন।

এছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসানের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিনিদের সঙ্গে তাদের যেকোনো ব্যবসা করতে বাধা দেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page