March 15, 2026, 11:38 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের শুল্ক হুমকির মুখে সহজে আপস নয় : জাপানের প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় ‘সহজে আপস’ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি রোববার বলেন, ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় ‘সহজে আপস’ নয়।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, টোকিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপানি পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি মোকাবিলার চেষ্টা করছে।
একটি টেলিভিশন টক শোতে ইশিবা বলেন, আমরা সহজে আপস করব না। এ কারণেই সময় লাগছে এবং এটি কঠিন হয়ে উঠেছে।

এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন জাপান দ্রুত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছেন। কারণ বাণিজ্য চুক্তির সময়সীমা বুধবার শেষ হচ্ছে।

চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প বেশিরভাগ বাণিজ্য অংশীদারের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। পরে তিনি ডজনখানেক অর্থনীতির ওপর আরও উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন, যার মধ্যে জাপানও রয়েছে।
তবে আলোচনার সুযোগ দেওয়ার জন্য তা সাময়িকভাবে স্থগিত করা হয়। এই স্থগিতাদেশের মেয়াদ ৯ জুলাই শেষ হচ্ছে।

অর্থাৎ যদি দেশগুলো সময়মতো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে উচ্চ হারে শুল্ক কার্যকর হবে।

ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি জাপানকে একটি চিঠি পাঠাবেন যাতে বলা থাকবে যে, তাদেরকে ৩০ শতাংশ, ৩৫ শতাংশ বা আমরা যা নির্ধারণ করব তা দিতে হবে।

তিনি যুক্তরাষ্ট্র-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে “অন্যায্য” বলেও মন্তব্য করেছেন। কারণ ট্রাম্প চাচ্ছেন জাপান যেন আরও বেশি পরিমাণে মার্কিন গাড়ি ও চাল আমদানি করে।

জাপানের বাণিজ্য দূত রিওসেই আকাজাওয়া বৃহস্পতিবার ও শনিবার মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন।

রোববারের টেলিভিশন অনুষ্ঠানে ইশিবা পুনরায় বলেন, জাপান যেহেতু যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ, তাই তাদের অন্যান্য দেশের মতো এক কাতারে ফেলা উচিত নয়।

তিনি বলেন, কি অযৌক্তিক? কিভাবে অযৌক্তিক? আমাদের প্রতিটি দাবিকে খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, আমরা মিত্র। কিন্তু আমাদের যা বলার, তা বলতেই হবে। আমরা বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং (মার্কিন যুক্তরাষ্ট্রে) সবচেয়ে বড় চাকরিদাতা। আমরা আলাদা।

আরেকটি রোববারের টিভি অনুষ্ঠানে ট্রাম্পের চিঠির বিষয়ে জানতে চাইলে ইশিবা বলেন, ‘এ ব্যাপারে আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page