October 10, 2026, 1:16 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি হলে শুল্ক থাকবে না : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাংলাদেশি পণ্য যদি যুক্তরাষ্ট্রে তৈরি হয় তাহলে শুল্ক প্রত্যাহারের কথা জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে লেখা এক চিঠিতে ট্রাম্প এ তথ্য জানান।

ট্রাম্প দাবি করেন, মার্কিন পণ্যে বাংলাদেশের বাড়তি শুল্ক, অ-শুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, যদি বাংলাদেশ ও বাংলাদেশি কোম্পানি তাদের পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি করে তাহলে শুল্ক প্রত্যাহার করে নেবেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, বাংলাদেশি কোম্পানিকে এ ব্যাপারে সব ধরনের সহায়তা করবেন তিনি। এমনকি সপ্তাহের মধ্যে সবকিছুর অনুমোদন দেবেন।

ট্রাম্প লিখেছেন, বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যেই পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক থাকবে না।

এর আগে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে ট্রাম্প যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন সেটি গত ৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছিল। বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছিলেন তিনি।

তার এমন সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেন তিনি। যা ৯ জুলাই শেষ হচ্ছে। এর আগেই নতুন করে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন তিনি।

শুধু বাংলাদেশ নয় বিশ্বের ১৪টি দেশের কাছে এ ধরনের চিঠি পাঠিয়েছেন ট্রাম্প।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page