August 1, 2026, 12:08 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নড়াইলে আজ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

এবারে দিবসটির প্রতিপাদ্য ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’।
দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আলিফ নূরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

বিশেষ অতিথি ছিলেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডা. প্রশান্ত কুমার মল্লিক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার।

জনসংখ্যা দিবসের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুল হাবিব।

আলোচনাসভা শেষে পরিবার পরিকল্পনা কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য চারজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page