July 9, 2026, 4:45 am
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে চট্টগ্রাম নগরী ও জঙ্গল সলিমপুরে দুই শিশুর মৃত্যু মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু : তথ্য উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে কক্সবাজারে বিদেশি পর্যটককে ধর্ষণ চেষ্টা মামলা ; তিনজনের ১০ বছর করে কারাদণ্ড চাঁদপুরে ৪ বছরের শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক গাজায় বসতি স্থাপন কেবল শুরু : ইসরায়েলের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের পর এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

গাজায় অব্যাহত ইসরায়েলি অবরোধে সাড়ে ছয় লাখের বেশি শিশু মৃত্যুর মুখে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজার শিশুদের অবস্থা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ঐ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা গ্রহণের লাইনে হামলা চালিয়ে এবং গাজাবাসীকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রেখে সব বয়সী মানুষকে হাসপাতালে ও জরুরি বিভাগে যেতে বাধ্য করেছে।

আল-মায়াদিনের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি দখলদারদের অব্যাহত অবরোধ এবং গাজাবাসীকে অনাহারে রাখার নীতির কারণে সাড়ে ছয় লাখের বেশি শিশু মৃত্যুর মুখে রয়েছে।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত ৬৯ জন শিশু অপুষ্টিতে প্রাণ হারিয়েছে এবং খাদ্য ও ওষুধের অভাবে শহীদের সংখ্যা ৬২০ জন ছাড়িয়ে গেছে।

গাজা’র ফিলিস্তিনি মিডিয়া অফিস এক প্রতিবেদনে জানিয়েছে, টানা ১৩৯ দিন যাবৎ গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়ে দখলদার ইসরায়েল ত্রাণ ও জ্বালানিবাহী ৭৬ হাজারেরও বেশি ট্রাক গাজায় প্রবেশে বাধা দিয়েছে।

প্রতিবেদনটি আরও জানায়, দখলদার ইসরায়েল এখন পর্যন্ত ৫৭টি মানবিক সহায়তা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে এবং ১২১ বার সরাসরি ত্রাণ কাফেলায় হামলা চালিয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page