November 27, 2026, 12:42 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্রের উজানে ভারত অংশে মেগা-ড্যাম নির্মাণ শুরু করেছে চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চীন তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত ভারত অংশে ব্রহ্মপুত্র এবং তিব্বতে ইয়ারলুং সাংপো নামে পরিচিত নদীতে বিশাল এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে। প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং উপস্থিত ছিলেন, জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

গত ডিসেম্বর মাসে চীন সরকার এই প্রকল্পের অনুমোদন দেয় এবং এটিকে দেশের কার্বন নিরপেক্ষতা লক্ষ্যমাত্রা এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের কৌশলের অংশ হিসেবে তুলে ধরে।

সিনহুয়া জানায়, ‘এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রধানত অন্যান্য অঞ্চলে পাঠানো হবে, পাশাপাশি তিব্বতের স্থানীয় বিদ্যুৎ চাহিদাও পূরণ করবে।’

এই ড্যাম নির্মাণ সম্পন্ন হলে এটি মধ্য চীনের ইয়াংসিকিয়াং নদীতে অবস্থিত বিশ্ববিখ্যাত থ্রি গর্জেস ড্যামকেও ছাড়িয়ে যেতে পারে এবং ভারতের ও বাংলাদেশের নিচের অঞ্চলে বসবাসকারী লাখ লাখ মানুষের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

প্রকল্পের আওতায় মোট পাঁচটি হাইড্রোপাওয়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১.২ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার)।

চীন কর্তৃক এই প্রকল্প শুরুর পর, ভারত জানায় যে তারা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এবং ‘আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

তারা আরও জানায়, ‘চীনকে অনুরোধ করা হয়েছে যেন ব্রহ্মপুত্র নদীর ভাটিতে অবস্থিত দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ডিসেম্বর মাসে এক বিবৃতিতে বলেছিল, এই প্রকল্প ‘নদীর ভাটিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না’, এবং তারা ‘নদীর ভাটির দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে।

এদিকে, পরিবেশবাদীরা হুঁশিয়ার করেছেন যে তিব্বতের মতো পরিবেশগতভাবে স্পর্শকাতর এলাকায় এমন বৃহৎ অবকাঠামোগত প্রকল্প অপূরণীয় ক্ষতি করতে পারে।

উল্লেখ্য, ভারত ও চীন, দুই প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী এশীয় পরাশক্তি, হাজার হাজার কিলোমিটার জুড়ে বিতর্কিত সীমান্ত ভাগাভাগি করে, যেখানে উভয় পক্ষেই দলবদ্ধ সেনা মোতায়েন রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page