September 22, 2026, 11:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের ড্রোন হামলায় লেবাননে ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইল দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়েছে। ইসরাইলের এই হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।

ইরান-সমর্থিত গোষ্ঠীটির সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও  হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে শনিবার এ হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইসরাইলি বাহিনী খিয়াম শহরে ড্রোন হামলা চালিয়েছে। তাদের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে।

অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইয়োহমোর আল-শাকিফে ইসরাইলের অপর হামলায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, খিয়াম শহরে ইসরাইলের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলার সময় ওই ব্যক্তি বাড়ির ছাদে কাজ করছিলেন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর এক যোদ্ধাকে হত্যা করেছে।

ওই ব্যক্তি খিয়াম এলাকায় হিজবুল্লাহর  অবকাঠামো পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় জড়িত ছিলেন বলে দাবি করেছে ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনী আরো জানিয়েছে, ইয়োহমোরে আরেকজন হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে তারা।

তিনি একই ধরনের কার্যকলাপে জড়িত ছিলেন বলে দাবি ইসরাইলের।

গত নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল বারবার লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে তাদের যোদ্ধাদের  ইসরাইলি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে লিটানি নদীর উত্তরে সরিয়ে নিয়েছে। যার ফলে লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা এই অঞ্চলে একমাত্র সশস্ত্র দল হিসেবে রয়ে গেছে।

পাশাপাশি চুক্তি অনুযায়ী, ইসরাইলকেও লেবানন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নিতে হবে।

কিন্তু তারা এখনো পাঁচটি স্থানে সেনা রেখে দিয়েছে, যেগুলোকে তারা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page