May 28, 2026, 12:12 pm
শিরোনামঃ
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র দ্বারা সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ : স্পিকার দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি : অর্থমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল মহিষটি বিরল অ্যালবিনো প্রজাতির বগুড়ায় ঈদের দিন স্বামীর হাতে স্ত্রী খুন শরীয়তপুরে ৩০ গরুসহ নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ভারতে নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান তৈরির উদ্যোগ ৮৮ দিন পর ইন্টারনেট সংযোগ চালু করল ইরান
এইমাত্রপাওয়াঃ

গাজায় অবিলম্বে যুক্তরাজ্যসহ ২৮ দেশের যুদ্ধ বন্ধের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফিলিস্তিনের গাজায় সাহায্য নিতে আসা ইসরায়েলিদের অমানবিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৮টি দেশ। তারা গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে এবং বলছে, সেখানে বেসামরিক নাগরিকদের দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে।

মঙ্গলবার বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা এবং আরও ২১টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে দেশগুলো আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দীদের মুক্তি এবং অত্যন্ত প্রয়োজনীয় সাহায্যের অবাধ প্রবাহের আহ্বান জানিয়েছে।

একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সাহায্য বিতরণ পদ্ধতি বিপজ্জনক এবং খাদ্য ও পানির সন্ধানে আসা নাগরিকদের খাদ্য সহায়তার নামে অমানবিকভাবে হত্যা করা হচ্ছে বলে অভিহিত করা হয়েছে।

গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সপ্তাহান্তে খাবারের জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি গুলিতে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অপুষ্টির ফলে আরও ১৯ জন মারা গেছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশগুলোর বিবৃতি প্রত্যাখ্যান করেছে। দেশটি বলছে, এটি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। দেশটির মন্ত্রণালয় উল্টো হামাসকে নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে সম্মত হওয়ার পরিবর্তে মিথ্যা প্রচার এবং সাহায্য বিতরণকে ব্যাহত করার অভিযোগ করেছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page