September 17, 2026, 1:45 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। আগামী ১০ আগস্ট মেলা শেষ হবে।

আজ সোমবার সকাল ১০টার দিকে পুরাতন ডিসি কোর্ট চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সামাজিক বনায়ন জোন ও জেলা প্রশাসনের আয়োজনে মেলায় সরকারি বেসরকারি ২৪টি নার্সারি স্টল প্রদর্শন করেছে।

এর আগে শহরের পায়রা চত্বর থেকে মেলা উপলক্ষ্যে র‌্যালি বের হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, জেলা সহকারী বন সংরক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।

র‌্যালিটি পোস্ট অফিস মোড় ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

মেলায় জেলার বিভিন্ন নার্সারি উদ্যোক্তারা বাহারি ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা প্রদর্শন করেন। এছাড়া ছাদবাগানে রোপণ উপযোগী গাছ-গাছালির পসরা সাজিয়েছেন নার্সারি উদ্যোক্তারা। সুলভ মূল্যে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিক্রয় করা হবে স্টলগুলোতে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page