March 16, 2026, 2:34 pm
শিরোনামঃ
ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান  ও বৃক্ষমেলার উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে  শহরের প্রধান সড়ক ঘুরে  মুক্তমঞ্চে এসে শেষ হয়। এসময় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি) তাজরিনা সুলতানা , চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন ও ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম বক্তব্য রাখেন।

মেলায় বন বিভাগসহ বিভিন্ন নার্সারির ১২টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টলগুলো খোলা থাকবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page