August 19, 2026, 12:48 pm
শিরোনামঃ
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড
এইমাত্রপাওয়াঃ

ত্রাণ চাইতে গিয়ে আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় গতকাল শুক্রবার জানিয়েছে, চলতি বছরের মে মাসের শেষের দিক থেকে ১৩ আগস্ট পর্যন্ত আড়াই মাসে ফিলিস্তিনের গাজায় অন্তত ১ হাজার ৭৬০ জন নিহত হয়েছে। চলতি মাসের শুরুতে প্রকাশিত সংখ্যার তুলনায় এবারের প্রতিবেদনে নিহতের সংখ্যা কয়েকশ’ বেশি।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের মানবাধিকার কার্যালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৭ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত ১ হাজার ৭৬০ জন ফিলিস্তিনি ত্রাণ চাইতে গিয়ে নিহত হয়েছে। তাদের মধ্যে ৯৯৪ জনের মরদেহ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সাইটের আশেপাশে এবং ত্রাণ সরবরাহ কনভয়ের পাশে আরো ৭৬৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের বেশিরভাগই নিহত হয়েছে ইসরাইলি বাহিনীর গুলিতে।

গত ১ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি ত্রাণ চাইতে গিয়ে প্রাণ হারিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আজ শুক্রবার ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১২ জন ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিল।

এএফপি এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page