September 17, 2026, 8:21 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেট প্রধানের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি।

বুধবার (২০ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

জসীম উদ্দিন বলেন, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর উদ্দেশ্যে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আদায় করেন রুহুল আমিন স্বপন ও তার স্বার্থ সংশ্লিষ্টরা। ওই অর্থ আত্মসাৎ করে বাড়ি ও জমি কিনে অঢেল সম্পদের মালিক হয়েছেন স্বপন। এতে তিনি মানি লন্ডারিংয়ের অপরাধ করেন।

তিনি বলেন, রুহুল আমিন স্বপনের জনশক্তি রপ্তানির প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনালের নামে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকার ৭টি দলিলে মোট জমির পরিমাণ ২৩১ কাঠা। এসব জমির দলিল মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। এসব জমিতে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের বিভিন্ন অবকাঠামোসহ ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে।

ফাইন্যান্সিয়াল ক্রাইম, সিআইডির অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ, ঢাকা মহানগর দায়রা জজ আদালত ওই সম্পত্তির ওপর ক্রোকাদেশ দেন বলেও জানান জসীম উদ্দিন।

তিনি আরও বলেন, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপনসহ সিন্ডিকেটের অন্য সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page