September 17, 2026, 7:20 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

বৈদেশিক সাহায্য আরো কমানোর পদক্ষেপ নিলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন কংগ্রেস অনুমোদিত ৫ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আটকে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস শুক্রবার জানিয়েছে, এ পদক্ষেপে ডেমোক্র্যাটরা তীব্র বিরোধিতা করায় ফেডারেল অচলাবস্থার ঝুঁকি বেড়েছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
প্রতিনিধি পরিষদে পাঠানো এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, ৪ দশমিক ৯ বিলিয়ন ডলারের এই কাটছাঁট পররাষ্ট্র দপ্তর ও মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)’র কর্মসূচিগুলোর ওপর প্রভাব ফেলবে।
হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট সোশ্যাল মিডিয়ায় চিঠির একটি অনুলিপি প্রকাশ করে করেছে। যেখানে বলা হয়েছে, প্রেসিডেন্ট সর্বদা ‘আমেরিকাকে (যুক্তরাষ্ট্র) প্রথমে রাখবেন।’
এদিকে, ডেমোক্র্যাটরা সতর্ক করে বলেছে, কংগ্রেস অনুমোদিত তহবিল বাতিলের যে কোনো চেষ্টা হলে, বাজেট নিয়ে আলোচনাই ভেস্তে যাবে।
মার্কিন সিনেটে ডেমোক্র্যাটিক সংখ্যালঘুর নেতৃত্বদানকারী চাক শুমার ট্রাম্পের স্বল্প-পরিচিত আইন প্রণয়ন কৌশলটিকে অবৈধ হিসেবে অভিহিত করেছেন।
কিছু মধ্যপন্থী রিপাবলিকানও আইন প্রণেতাদের দ্বারা ইতোমধ্যে অনুমোদিত ব্যয় বন্ধ করার ট্রাম্পের প্রচেষ্টার বিরোধিতা প্রকাশ করেছেন।
তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ট্রাম্পের কৌশলের জন্য প্রশাসনের একটি ‘দৃঢ় আইনি ভিত্তি’ রয়েছে এবং আদালতে এর বিরুদ্ধে যে কোনও চ্যালেঞ্জ ব্যর্থ হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page