September 17, 2026, 7:19 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিরকুট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। প্রতিবারের মতো এবারও কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবক্সে টাকার সাথে পাওয়া গেছে চিরকুট। তবে এ চিরকুটে লেখা রয়েছে, শেখ হাসিনার কথা।

শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে চলছে গণনার কাজ। টানা ৪ মাস ১৮ দিন পর খোলা ১৪টি লোহার দানবাক্স থেকে এবার মিলেছে ৩২ বস্তা টাকা।

শেখ হাসিনার কথা উল্লেখ করা চিরকুটে লেখা রয়েছে, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

সকাল ৭টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় চার শতাধিক মানুষ।

প্রথা অনুযায়ী প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর খোলা হয়। দীর্ঘ সময় পর খোলায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়।

এর আগে, চলতি বছরের ১২ এপ্রিল, ৪ মাস ১২ দিন পর দানবাক্স খোলায় রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।

আজকের দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী। এসময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য মসজিদ এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page