April 7, 2026, 6:57 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নারী পোশাক শ্রমিকের দক্ষতা বাড়াতে কাজ করবে বিজিএমইএ-এশিয়া ফাউন্ডেশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   দেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে বৈঠক করেছে এশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল। এ সময় তারা দেশের পোশাক শিল্পের উন্নয়ন, বিশেষ করে নারী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও কর্মপরিবেশের টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ, প্রোগ্রাম ডিরেক্টর আইনি ইসলাম এবং কমিউনিকেশন ও আউটরিচ লিড (অপরাজিতা) কাশফিয়া কায়েস।

বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান পোশাক খাতের উন্নয়নে এশিয়া ফাউন্ডেশনের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। আমরা নারী শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণে বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এশিয়া ফাউন্ডেশনের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে এই ধরনের সহযোগিতা আমাদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৈঠকে এশিয়া ফাউন্ডেশন পোশাক শিল্পের নারী শ্রমিকদের সামগ্রিক উন্নয়নে কয়েকটি ক্ষেত্রে, বিশেষ করে দক্ষতা বিকাশে প্রশিক্ষণ কর্মসূচি, বিভিন্ন ধরনের স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মসূচি, মিড লেভেল ব্যবস্থাপনা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান, কম্যুনিটি ভিত্তিক ডে-কেয়ার স্থাপন এবং পোশাক শিল্পে সার্কুলারিটি প্রবর্তন প্রভৃতি ক্ষেত্রগুলোতে বিজিএমইএ এর সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এই বৈঠকটি তাদের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে যৌথ কার্যক্রমের জন্য নতুন সুযোগ তৈরি করবে, যা বাংলাদেশের পোশাক শিল্পকে আরও মানবিক ও টেকসই করে তুলবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page