November 26, 2026, 10:29 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

দখল করা ভূমিকে টিকিয়ে রাখতে শিশু সন্তানদের সামরিক প্রশিক্ষণ ; বিবেকহীনতা ইসরায়েলের মূল ভিত্তি  

 একজন ইহুদিবাদী তার শিশু সন্তানকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  একজন আরব বিশ্লেষক ফিলিস্তিনিদের দুর্দশার ব্যাপারে ইহুদিবাদীদের উদাসিনতা, অভিন্ন অবস্থান বা একই দৃষ্টিভঙ্গিকে “নৈতিক অন্ধত্ব” বলে অভিহিত করেছেন।

গাজা উপত্যকায় ইহুদি বন্দীদের পরিবারগুলো গত সপ্তাহে তেল আবিবে আবারও বিক্ষোভ করেছে, তাদের মুক্তির দাবিতে। ইসরায়েলি বিক্ষোভকারীরা গাজা যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে বন্দী বিনিময় চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে স্লোগান দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইহুদিবাদীদের বিক্ষোভকে গাজার জনগণের প্রতি তাদের সহানুভূতির চিহ্ন হিসাবে দেখা উচিত নয়, যদিও তারা গাজা যুদ্ধেরও অবসান চেয়েছে। কিন্তু তাদের এই চাওয়ার একটি কারণ রয়েছে আর তা হল হামাসের হাতে আটক ইহুদিবাদী বন্দীদের ভাগ্য সম্পর্কে তাদের উদ্বেগ। আন্তর্জাতিক বিষয়ের একজন বিশিষ্ট বিশ্লেষক মুহাম্মদ আল-সেনুসি ফিলিস্তিনিদের দুর্দশার ব্যাপারে ইহুদিবাদীদের উদাসিনতা, অভিন্ন অবস্থান বা একই দৃষ্টিভঙ্গিকে “নৈতিক অন্ধত্ব” বলে অভিহিত করেছেন।

আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে, মরক্কোর পঞ্চম মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক আল-সেনুসি বলেছেন, ইহুদিবাদ কেবল একটি জাতিগত ও রাজনৈতিক মতাদর্শ যা বিংশ শতাব্দীতে এসে ইহুদি ধর্মকে নতুন করে চিত্রায়িত করেছিল এবং ফিলিস্তিনি ভূমিতে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করেছি। তার মতে, “ফিলিস্তিনের” অস্তিত্ব অস্বীকারের উপর ভিত্তি করে ইসরায়েল নামক অবৈধ ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।

বিশ্লেষক বিশ্বাস করেন যে ইসরায়েলি শাসনব্যবস্থার ভিত্তি সুদৃঢ় করার জন্য ফিলিস্তিনিদের ভূমি, সম্পদ এবং জনসংখ্যা পুনর্বণ্টন তাদের অনুকূলে আনার চেষ্টা করছে।

আল-সেনুসি লিখেছেন যে ইহুদিবাদী মিডিয়া, ইসরায়েলি স্কুলগুলোতে নেতিবাচক চিত্র তুলে ধরার মাধ্যমে যেমন ইসরায়েল প্রতিষ্ঠাকে “মুক্তি” বলে অভিহিত করে এমন একটি আখ্যান শেখানোর চেষ্টা করছে যাতে মনে হবে এখানে আদৌ ফিলিস্তিনিদের কোনো অস্তিত্বই ছিল না। ইহুদিবাদীরা তাদের দখল করা ভূমিকে টিকিয়ে রাখতে শিশু সন্তানদেরকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে।

তিনি বলেন এই প্রক্রিয়ার ফলাফল স্বরূপ এমন এক মনোভাব সেখানে গড়ে উঠেছে যে একজন ফিলিস্তিনির মৃত্যুর খবর খুবই সাধারণ একটি বিষয় কিন্তু একজন ইহুদিবাদীর বন্দীর ঘটনা অনেক বড় এবং উদ্বেগের বিষয়।

আন্তর্জাতিক বিষয়ক এই বিশেষজ্ঞ আরো বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে ২০২৪ এবং ২০২৫ সালে যে ব্যাপক বিক্ষোভ হয়েছে তা গাজায় বেসামরিক নাগরিকদের হত্যার নিন্দা করার জন্য ছিল না, বরং মূলত ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিতে ছিল। এ থেকে বোঝা যায় ইসরায়েলিদের সম্মিলিত বিবেক তখনই সক্রিয় হয় যখন একজন “ইহুদিবাদী বিপদে থাকে” এবং অন্য কারো জন্য তাদের বিবেক বিন্দুমাত্র কোশার্ত নয়।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page