February 4, 2026, 3:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে চুরির সময় হাতেনাতে ধরা চোর ; গণপিটুনিতে গুরুতর আহত নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানালো ইসি ‘গুপ্ত’ পরিচয়ে দেশে নতুন জালিম আবির্ভূত হয়েছে : তারেক রহমান ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ; উৎপত্তিস্থল মিয়ানমার ক্ষমতায় গেলে কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না : জামায়াতের আমির থাইল্যা‌ন্ডে স্বর্ণ পদক অর্জন কর‌লেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞা‌নি জাহিদ হাসান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ ‘আরসা কমান্ডার’ আটক জামায়াত আমিরের কথিত মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারীদের ঝাড়ু মিছিল ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ ৯ জন নিহত ; আহত ৩১ মার্কিন বাহিনী গুলি করার আগেই মিশন সম্পন্ন করেছিল ইরানি নজরদারি ড্রোন
এইমাত্রপাওয়াঃ

প্রবাসী ভোটার তালিকা উদ্বোধনে আজ রাতে কানাডা সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম উদ্বোধন করতে কানাডা সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম জানান, প্রধান নির্বাচন কমিশনার আজ বৃহস্পতিবার রাতেই কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরসূচি অনুযায়ী ৫ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কানাডায় অবস্থান করবেন।

সফরকালে সিইসি টরেন্টো ও অটোয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া তিনি দুই শহরে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সাথে একাধিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এসব সভায় তিনি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার প্রক্রিয়া, তথ্য যাচাই-বাছাই এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।

সিইসির এ সফরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ। সভাগুলোতে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও ধারণা প্রদান করবেন।

অফিশিয়াল কার্যক্রম শেষে তিনি ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তিগত কারণে ভ্যাঙ্কুভারে অবস্থান করবেন। আগামী ১৮ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার এ সফরে সিইসির সহযাত্রী হিসেবে থাকবেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page