May 28, 2026, 1:31 pm
শিরোনামঃ
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র দ্বারা সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ : স্পিকার দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি : অর্থমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল মহিষটি বিরল অ্যালবিনো প্রজাতির বগুড়ায় ঈদের দিন স্বামীর হাতে স্ত্রী খুন শরীয়তপুরে ৩০ গরুসহ নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ভারতে নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান তৈরির উদ্যোগ ৮৮ দিন পর ইন্টারনেট সংযোগ চালু করল ইরান
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে বীরশ্রেষ্ঠ শহিদ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকী পালিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইলে আজ নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। মহান এই বীরের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসনের আয়োজনে পবিত্র কোরআনখানি, শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন। এ সময় পুলিশের একটি চৌকষ বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন।

বেলা ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে দোয়া মাহফিল এবং দুস্থ ও অসহায় মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।

শাহাদাতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী। এছাড়া সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্কুল এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page