September 25, 2026, 2:41 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ক্লাবের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন, একাত্তর টেলিভিশনের রাজিব হাসান, মানবকন্ঠের শাহজাহান আলী বিপাশ, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি শাহজাহান নবীন, বাংলাদেশ বেতারের আহসান কবীর ও প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা

এর আগে মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, নিজাম জোয়ারদার বাবলু, এম রায়হান, মাহমুদ হাসান টিপু ও আজাদ রহমান অংশ নেন। মিলাদ মাহফিল শেষে প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা হাসান মাহমুদ।

উল্লেখ্য, সম্প্রতি ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউএনবি প্রতিনিধি আমিনুর রহমান টুকু কিছুদিন আগে ইন্তেকাল করেন। এর আগে সাপ্তাহিক চলন্তিকা পত্রিকার শেখ মিজানুর রহমান, দি ইনডিপেনডেন্ট পত্রিকার এম এ আনসারী, বাংলাদেশ বেতারের নুরুজ্জামান মন্টু, ভয়েস অব আমেরিকার এমবি জামান সিদ্দিকী, সংবাদের কমল কৃষ্ণ সাহা, অবজারভারের কালী কিংকর মন্টু, ইনকিলাবের আব্দুর রকিব, বাংলার বানী পত্রিকার তৈয়ব আলী জোয়ারদার, অধ্যাপক মিহির গোস্বামী, অধ্যাপক আমীর আলী, শেখ হাবীবুর রহমান, কেবি আল মামুন ও হাফিজুর রহমানসহ একাধিক সদস্য বিভিন্ন সময়ে  মার যান।।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page