February 19, 2026, 5:28 am
শিরোনামঃ
বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে ;  রোজা শুরু আগামীকাল বৃহস্পতিবার দ্রুত পৌর-সিটি ও উপজেলা নির্বাচন আয়োজন : স্থানীয় সরকার মন্ত্রী মব পুরোপুরি বন্ধ ; তবে যৌক্তিক দাবিতে মিছিল করা যাবে :  স্বরাষ্ট্র মন্ত্রী জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ যশোরে যুবকের পেটে মিলল ২ হাজার ২০০ পিস ইয়াবা
এইমাত্রপাওয়াঃ

জনতা ব্যাংক পাকশি শাখার ম্যানেজার সোয়া ১ কোটি টাকা নিয়ে লাপাত্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদী উপজেলার জনতা ব্যাংক পিএলসির পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন।

রোববার ব্যাংকের দুই শাখা থেকে নিজ শাখার জন্য রেমিটেন্স এর মাধ্যমে নগদ অর্থ নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মেলেনি।

এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতেই ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জনতা ব্যাংক ঈশ্বরদী কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল হক জিডিতে উল্লেখ করেন, রোববার সকাল ১১টা ১৫ মিনিটে খালেদ সাইফুল্লাহ দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। পরে সকাল ১১টা ৩৫ মিনিটে ঈশ্বরদী কর্পোরেট শাখা থেকে পাকশী শাখার জন্য আরও ১ কোটি টাকা নগদ নেন। টাকা হস্তান্তরের সময় তার সঙ্গে আনসার সদস্য মাহবুব ও গাড়িচালক ইসমাইল হোসেন ছিলেন।

সকাল ১১টা ৪৫ মিনিটে তারা প্রাইভেট কারযোগে পাকশীর উদ্দেশে রওনা দেন। কিন্তু এরপর থেকে খালেদের ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি শাখায় ফেরেননি। আনসার সদস্য মাহবুব জানান, ঈশ্বরদী ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছে খালেদ তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে একাই গাড়ি নিয়ে চলে যান।

খালেদের স্ত্রী দিলরুবা বেগম জানান, প্রতিদিনের মতো সেদিনও তিনি ব্যাংকে গিয়েছিলেন। বিকেলে কর্মকর্তারা বাসায় এসে তার নিখোঁজ হওয়ার খবর দিলে তারা বিষয়টি জানতে পারেন। তিনি স্বেচ্ছায় গেছেন নাকি কেউ তাকে গুম করেছে, তা পরিবার নিশ্চিত নয়।

জনতা ব্যাংক রাজশাহী জোনাল অফিসের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর। তদন্ত চলছে এবং আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, “ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page