July 30, 2026, 10:42 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে ২২টি দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ২২টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে এগারসিন্দুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে এবং শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই টিউবওয়েল গুলো বিতরণ করা হয়।

সুপেয় পানির চাহিদা পূরণে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে একটি বাস্তব প্রয়োজন তৈরি হয়েছিল। সেই চাহিদা পূরণে সমাজকল্যাণমূলক উদ্যোগ হিসেবে এই টিউবওয়েল বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, ইউনিয়ন উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও স্থানীয় ইউপি সদস্য শরিফ উদ্দিন, সহকারী পরিচালক আকরাম হোসেন ও তৌফিকুল ইসলাম রানা, ইউনিয়ন শ্রমিক নেতা ফাইজুল হক সুমনসহ ফোরামের শুভাকাঙ্খী ব্যক্তিবর্গ।

আজকের বাংলা তারিখ



Our Like Page