July 30, 2026, 10:10 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

টানা সাত মাস ধরে উৎপাদন কমছে চীনের কারখানাগুলোতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অক্টোবরে টানা সপ্তম মাসের মত চীনের কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম কমেছে। সি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের আগে বাণিজ্য অনিশ্চয়তা অর্থনৈতিক শক্তিধর দেশটির ওপর প্রভাব ফেলেছিল।

শুক্রবার চীনের সরকারি নথি থেকে এ তথ্য জানা যায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির শিল্প ও উৎপাদন খাতের গুরুত্বপূর্ণ সূচক ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই)। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী, অক্টোবরে সূচকটি ৪৯ শতাংশে নেমে এসেছে। যা আবারও উৎপাদন কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

ব্লুমবার্গের জরিপে এই সূচকটির পূর্বাভাস ছিল ৪৯.৬ শতাংশ। তবে অক্টোবরের হার তার চেয়ে কম। এই রেকর্ড সেপ্টেম্বরের তুলনায় ০.৮ শতাংশ কম।

এনবিএস পরিসংখ্যানবিদ হুও লিহুই এক বিবৃতিতে বলেন, অক্টোবর মাসে মূলত ‘ আন্তর্জাতিক জটিল সমীকরণের কারণে’ উৎপাদন ধীরগতিতে হয়েছে।

তিনি আরও জানান, মাসের শুরুতে চীনের ‘গোল্ডেন উইক’ দিবসের ছুটির কারণেও কারখানা কার্যক্রম কিছুটা মন্থর হয়ে পড়ে।

তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক উৎপাদন স্থিতিশীল রয়েছে বলে দাবী করেন হুও লিহুই।

এপ্রিল মাসে পিএমআই সূচক ছিল ৪৯ শতাংশ, যা চলতি বছরের মধ্যে সবচেয়ে কম। আর তখন থেকেই উৎপাদন কমতে থাকে। কারণ কারখানাগুলো যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য যুদ্ধের কারণে সমস্যার মুখোমুখি হয়।

বিশ্বের প্রধান দুই অর্থনৈতিক শক্তিধর দেশের শীর্ষ নেতারা বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠক করেন।

মার্কিন ট্রাম্প ঘোষণা করেছেন চীনের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক অর্ধেক করার। অন্যদিকে সি এক বছরের জন্য গুরুত্বপূর্ণ বিরল-খনিজের ওপর কিছু রপ্তানি নিষেধাজ্ঞা স্থগিত করতে সম্মত হয়েছেন।

চীন আবারও মার্কিন সয়াবিন আমদানি শুরু করবে বলেও আশা প্রকাশ করেছেন ট্রাম্প।

সরকারি তথ্য অনুযায়ী, অক্টোবরে উৎপাদন-বহির্ভূত পিএমআই ৫০.১ শতাংশে পৌঁছেছে, যা সেপ্টেম্বরের ৫০ শতাংশের তুলনায় সামান্য বেশি। অক্টোবরে এই হার ব্লুমবার্গের পূর্বাভাসের সঙ্গেও মিলে গেছে।

উৎপাদন-বহির্ভূত বা নন-ম্যানুফ্যাকচারিং পিএমআই সূচকটি সেবা, নির্মাণসহ অন্যান্য খাতের কার্যক্রম পরিমাপে ব্যবহার করা হয়।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page