July 13, 2026, 8:04 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে ৩ দিনব্যাপী ‘চিংড়ি চাষ’ প্রশিক্ষণ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের চিতলমারীতে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প(ইরেসপো)-২য় পর্যায়, বিআরডিবি চিতলমারী কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী ‘চিংড়ি চাষ’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ  বুধবার বেলা ১১ টায় উপজেলা বিআরডিবি হল রুমে ২য় দিনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলামের  পরিচালনায়  এ সময় প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়। তিনি চিংড়ির রেণু পোনা কোথায় পাওয়া যায়, রেণুপোনা হতে কত সময় লাগে, এক বিঘা জমিতে কতগুলো পোনা ছাড়তে হবে।গলদা ও বাগদা চিংড়ি চাষ পদ্ধতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। চিংড়ির প্রকারভেদ,চাহিদা ও লাভজনক। চিংড়ির রোগ নির্ণয় ও প্রতিকারে করণীয় বিষয় নিয়েও আলোচনা করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার হুমায়ুন কবির প্রমুখ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলাম সাংবাদিকদের জানান,  এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে সুফল ভোগী সদস্যরা চিংড়ি চাষ করে আত্মকর্মসংস্থানে মাধ্যমে সফলতা অর্জন করবে। এবং চিংড়ি বিপনণের মাধ্যমে দেশের  অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে।

চিংড়ি চাষ প্রশিক্ষণে উপজেলার ৩০জন দরিদ্র নারী অংশ গ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page