September 15, 2026, 8:35 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে উপজেলা প্রশাসন কর্তৃক অসহায় প্রতিবন্ধী গরীব ছাত্র-ছাত্রী ও মহিলাদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এলাকার অসহায় প্রতিবন্ধী, গরীব ছাত্র-ছাত্রী ও মহিলাদের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন খাতের তহবিল থেকে উপজেলা প্রশাসন এলাকার অসহায় ১৪ জন প্রতিবন্ধী ব্যাক্তির জন্য হুইল চেয়ার, বিভিন্ন বিদ্যালয়ের ৮৫ জন গরীব শিক্ষার্থীর জন্য বাইসাইকেল, ৪০ জন গরীব মহিলার জন্য সেলাই মেশিন, মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৪টি আইপিএস, ৭টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৭ সেট টেবিল-চেয়ার, হাবাসপুর ও খড়োমান্দারতলা হাইস্কুলের জন্য দুটি কম্পিউটার ও উপজেলার ৩৯০টি প্রাথমিক, হাইস্কুল ও মাদ্রাসার জন্য ফুটবল ক্রয় করে আজ ৬ নভেম্বর তা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে উপকরণভোগীদের মাঝে বিতরণ করা হয়।

উপকরণভোগীরা তাদের পাপ্য বুঝে পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসন ও মহেশপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিদ্যালয়ের শিক্ষকগণ, এলাকার সুধীগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page