July 21, 2026, 2:00 pm
শিরোনামঃ
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাটে অবাধে চলছে অতিথি পাখি শিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক শীতের শুরুতে শীতপ্রধান দেশগুলো থেকে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাট উপজেলার বিল ও জলাশয়ে আসতে শুরু করেছে অতিথি পাখি। কিন্তু এ অঞ্চলে এখন এসব পাখি শিকারীদের অবাধ দৌরাত্ম্যে পড়েছে বিপন্ন অবস্থায়। রাতের অন্ধকারে ফাঁদ ও জাল পেতে নির্বিচারে চলছে অতিথি পাখি নিধন।

স্থানীয় সূত্র ও সরেজমিন ঘুরে জানা গেছে, চিতলমারী ও মোল্লাহাটের বিভিন্ন বিল চৌদ্দহাজারী, সাবোখালী, দানোখালী, কলিগাতী, রুইয়ের কুল, গোদাড়া, কাপুড়িয়া, সুরিগাতি, গাউলা, নলধা, চান্দের হাট ও কেন্দুয়াল এলাকায় চলছে অতিথি পাখি শিকার। রাতে কচুরিপানার পাতা দিয়ে তৈরি বাঁশি বাজিয়ে ও বিভিন্ন বক্স সেটের শব্দে পাখির ডাক অনুকরণ করে শিকারীরা পাখিদের ফাঁদে ফেলে ধরে ফেলছে।

কেন্দুয়া বিলপাড়ের নির্মল মণ্ডল জানান, শিকারীরা এমনভাবে পাখির ডাক অনুকরণ করে যে, খাবারের সন্ধানে আসা হাঁস, কালদিগুড়ি, বুড়ে, কালকুচসহ নানা প্রজাতির পাখি সেই শব্দে আকৃষ্ট হয়ে পানিতে নামে এবং জালে আটকা পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন, অতিথি পাখি শিকার বন্ধের কোনো উদ্যোগ নেই। বরং যারা প্রতিবাদ করেন, তাদের খাবারের টেবিলেও দেখা যায় পাখির মাংস।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন ও বন বিভাগ কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে এসব বিলে আর অতিথি পাখির দেখা মিলবে না। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় এখনই প্রয়োজন কঠোর ব্যবস্থা।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page