July 10, 2026, 8:53 pm
শিরোনামঃ
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নিয়মে পরিবর্তন আনছে ইসি চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো পা-মাথাবিহীন অর্ধগলিত মরদেহ সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি : নেতানিয়াহু কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না : পুতিন পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জলাভূমি ব্যবহার নিশ্চিতকরণে কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় ‘জলাভূমি সম্পদের ব্যবহার নিশ্চিতকরণে পরামর্শ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড ম্যানেজমেন্ট অফ টাঙ্গুয়ার হাওর ওয়েটল্যান্ড ইকোসিস্টেম শীর্ষক প্রকল্পের আয়োজনে আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ কামরুজ্জামান।

পরিবেশ অধিদপ্তরের প্রকল্প পরিচালক শাহেদা বেগম এর পরিচালনা ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক কর্মশালায় সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য দেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুলায়মান হায়দার, পরিচালক (পরিকল্পনা), পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) একেএম রফিকুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা) হাসান হাছিবুর রহমান, সিলেট বিভাগীয় উপপরিচালক ফেরদৌস আলম, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সভাপতি রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক আহম্মদ কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কেএম মাহফুজুর রহমান, পরিবেশ রক্ষা আন্দোলন এর সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ, আধিবাসী নেতা এন্ড্রু সলোমার, টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম, টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন কমিটির (গোলাবাড়ি) সভাপতি খসরুল আলম প্রমুখ।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page