February 23, 2026, 3:55 am
শিরোনামঃ
আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ; নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামাতে হবে না : শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাজবাড়ীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে ১ জন আটক লক্ষ্মীপুরে ৫ টাকার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের গুলিতে ৪ জন আহত গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে আইএস সদস্যদের লড়াই করার আহ্বান
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ বিরতি সত্বেও গাজায় ইসরায়েলি বিমান হামলা ;  ১২ ঘন্টায় ৩৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে ইসরায়েলের দুটি বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে এ হামলা হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় ১২ ঘণ্টার মধ্যে গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে।

এই হামলাগুলো ১০ অক্টোবর যুক্তরাষ্ট্র মধ্যস্থ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে অন্যতম।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) গভীর রাত ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খান ইউনুসে বাস্তুচ্যুত মানুষের তাঁবুর ওপর চার দফা বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ নারী ও ৫ শিশু রয়েছে।

অন্যদিকে, গাজার উত্তরের গাজা সিটিতে একটি ভবনের ওপর দুই দফা বিমান হামলায় ১৬ জন নিহত হন। আল–শিফা হাসপাতালের কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ৭ শিশু ও ৩ নারী ছিলেন।

হামাস এসব হামলাকে বেপরোয়া গণহত্যা বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের দিকে প্রথমে গুলি চালিয়েছিল তাই এমন হামলা চালানো হয়েছে।

খান ইউনুসের নাসের হাসপাতালে নিহতদের জানাজায় অংশ নিতে বহু মানুষ ভিড় করেন। সাদা কাফনের কাপড়ে মোড়ানো প্রিয়জনের মরদেহের সামনে দাঁড়িয়ে অনেক নারী শোক প্রকাশ করে আক্ষেপে ভেঙে পড়েন।

শোকাহতদের মধ্যে ছিলেন আবির আবু মুস্তাফা, যিনি একই হামলায় তার তিন সন্তান এবং স্বামীকে হারিয়েছেন। দাফনের প্রস্তুতির সময় তিনি তাদের মরদেহের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page