October 2, 2026, 10:15 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত 

এম এ কবীর, ঝিনাইদহ : মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদেোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) এ বি এম খালিদ হুসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া।

উপস্থিত ছিলেন  ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি এম এ কবীর, মুক্তি যোদ্ধা কামালুজ্জামান, ছাত্র প্রতিনিধি সাইদুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, ডাঃ মিথিলা ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন রানা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল করিম, জেলা  শিক্ষা অফিসার লুৎফর রহমান  সহ জেলার সকল অফিস প্রধান।

সভায় প্রধান অতিথি বলেন, সরকারের নিদের্শনা অনুযায়ী সকলের সম্মিলিত চেষ্টা য় দিবস দুটি পালন করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা,বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে কুচকাওয়াজ, পুরাতন ডিসি কোর্ট  চত্বরে তিন দিনের বিজয় মেলা অনুষ্ঠিত হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page