July 30, 2026, 7:18 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী আরও ১ লাখ শিশুকে শিগগিরই হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে আটক ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য এক : নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ সরকারের জরুরি মানবিক সহায়তা পৌঁছালো শ্রীলঙ্কায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’ ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার।

প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে জরুরি মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমান আজ বুধবার (বাংলাদেশ সময় দুপুর দেড়টায়) শ্রীলঙ্কার বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

পাঠানো সহায়তার মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী, জরুরি ওষুধ, তাঁবু ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। শ্রীলঙ্কার সরকার বাংলাদেশের এই সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’ এবং এর ফলে সৃষ্ট বন্যায় শ্রীলঙ্কায় এ পর্যন্ত অন্তত ৪৬৫ জনের প্রাণহানি ঘটেছে। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছে। দেশের বহু এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং এখনো অনেক অঞ্চল বন্যার পানির নিচে রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page