November 5, 2026, 4:30 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

জমিয়তকে ৪  আসন ছাড় ; স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন রুমিনসহ বিএনপির তিনজন

বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে বিএনপির মনোনয়ন পাননি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি।

আজ (মঙ্গলবার) বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আসনটিতে ইতিমধ্যে বিএনপির তিন নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে দুই দফায় বিএনপি ২৭২টি আসনে তাঁদের প্রার্থী ঘোষণা করলেও আসনটি ফাঁকা রাখা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির প্রার্থীরা ছয়বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন। মাওলানা জুনায়েদ আল হাবিব দলীয় প্রতীক ‘খেজুরগাছ’ নিয়ে নির্বাচন করবেন।

আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে অন্তত চারজন প্রার্থী দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন। তাঁদের মধ্যে রুমিন ফারহানা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য এস এন তরুণ দে ও জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

রুমিন ফারহানা এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দীর্ঘদিন ধরে মাঠে আছেন। প্রায় প্রতি সপ্তাহে তিনি এলাকায় গিয়ে গণসংযোগসহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। মাঠপর্যায়ে দলীয় নেতা-কর্মী, সাধারণ ভোটার ও নারী ভোটারদের কাছে তাঁর জনপ্রিয়তা বেশি বলে দাবি তাঁর সমর্থকদের।

রুমিন ফারহানা আজ মঙ্গলবার বলেন, আগামীকাল বুধবার তাঁর পক্ষে নেতা-কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। আজ একই কথা বলেছেন বিএনপির অন্য দুই নেতা এস এন তরুণ দে ও আক্তার হোসেন।

রুমিনসহ দলের তিন নেতা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. নূর আলম। তিনি বলেন, ‘এখানে খেজুরগাছ প্রতীক নিয়ে জোটের প্রার্থী নির্বাচন করলে ২০ হাজারের মতো ভোট পাবে। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব, আমরা কার নির্বাচন করব।’

ইউনিয়ন পর্যায়ের বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে ধানের শীষের বিকল্প কোনো প্রতীক নিয়ে জোটের প্রার্থীর পক্ষে বিজয়ী হওয়া কঠিন। এ ক্ষেত্রে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হলে জোটের প্রার্থীর সমস্যা হবে।

এদিকে দলীয় সিদ্ধান্ত মেনে সবাইকে কাজ করার পরামর্শ দিয়েছেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর। জোটের প্রার্থী যদি ধানের শীষের পরিবর্তে খেজুরগাছ প্রতীকে নির্বাচন করে, তবে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সমস্যা তো হবেই, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় তা কাটিয়ে নিতে হবে।’

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page