July 27, 2026, 9:25 pm
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২ লাখ ৩৫ হাজার প্রবাসীর কাছে ইসির ব্যালট প্রেরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত সাত দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ৩৫ হাজার ৭৮৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এবং গত ছয়দিনে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারের কাছে এই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।

তিনি বলেন, দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা বাড়বে। আমরা আশা করি, দেশের মধ্যে সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ও আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধনের এই সংখ্যা ১০ লাখ হতে পারে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন ৬ লাখের বেশি হতে পারে।

ইসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি, সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। সব মিলিয়ে গত সাতদিনে মোট ২ লাখ ৩৫ হাজার ৭৮৭টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ইসির ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৭ লাখ ৩৮ হাজার ৭৯ জন ভোটার নিবন্ধন করেছেন।

প্রবাসী ভোটারদের মধ্যে সর্বাধিক ১ লাখ ৫৫ হাজার ৬৯২ জন ভোটার নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে। অন্যদিকে দেশের মধ্যে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে ২ লাখ ৩ হাজার ৯৯২ জন ভোটার নিবন্ধন করেছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page