November 26, 2026, 4:18 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত গাজার জনজীবন ; ভবন ধসে নারীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজা উপত্যকায় প্রবল ঝড়-বৃষ্টিতে একটি ভবন ধসে পড়ে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন এবং তার পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) এই ঘটনা ঘটে বলে চিকিৎসা সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

চিকিৎসা সূত্র জানিয়েছে, গাজা সিটির আল-রিমাল এলাকায় পূর্ববর্তী ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির দেয়াল ধসে পড়ে ৩০ বছর বয়সি ওই নারীর ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং পরিবারের অন্য সদস্যরা আহত হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার (২৭ ডিসেম্বর) রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও প্রবল বাতাসে গাজায় হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের তাবু বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে । দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। এছাড়া গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকার সমুদ্রসৈকতে স্থাপন করা শত শত বাস্তুচ্যুত মানুষের তাবুও নিম্নচাপের কারণে সৃষ্ট উঁচু ঢেউয়ের কারণে ভেসে গেছে।

বর্তমান আবহাওয়া পরিস্থিতি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। তারা জরাজীর্ণ তাবু কিংবা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করতে বাধ্য হচ্ছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় এখন পর্যন্ত ৭১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page