November 28, 2026, 4:08 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরে ছাত্রলীগের মশাল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে অফিসার্স ফোরামের উদ্যোগে ৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শীতার্থ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এ কম্বল বিতরণ করা হয়।
শীতার্থ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি ও সাবেক অতিনিক্ত সচিব আবুল বাশার।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকুর আলী, মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস আক্তার, নাটিমা-কুড়িপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।
উল্লেখ্য, প্রতিবছর মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি ও সাবেক অতিনিক্ত সচিব আবুল বাশার এলাকার শীতার্থ মানুষের মাঝে বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করে আসছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page