September 28, 2026, 10:01 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

দ্রুত পৌর-সিটি ও উপজেলা নির্বাচন আয়োজন : স্থানীয় সরকার মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যত দ্রুত সম্ভব পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়-এ দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশ গঠনের চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। মন্ত্রিসভায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মব সন্ত্রাসসহ যে অবনতি হয়েছে, তা মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page